আটলান্টিক সিটিতে শেপার একাডেমির উদ্যোগে উদযাপিত হলো স্টিল পিয়ার ডে

কমিউনিটি নিউজ ২৮ আগস্ট ২০২৬ ৪৭৭৪

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে শেপার একাডেমি ও স্টিল পিয়ারের যৌথ উদ্যোগে স্টিল পিয়ার ডে উদযাপিত হয়েছে। এতে বিনামূল্যে নানা রাইড উপভোগের সুযোগ পান উপস্থিত অংশগ্রহণকারীরা।

আটলান্টিক সিটিতে শেপার একাডেমির উদ্যোগে উদযাপিত হলো স্টিল পিয়ার ডে

আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত আটলান্টিক সিটির ঐতিহ্যবাহী স্টিল পিয়ারে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ‘স্টিল পিয়ার ডে’। গত ২৬ আগস্ট, বুধবার শেপার একাডেমি ও স্টিল পিয়ারের যৌথ ব্যবস্থাপনায় এই আনন্দঘন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সদস্য, শুভাকাঙ্ক্ষী ও তাঁদের পরিজনরা বিপুল উৎসাহে অংশগ্রহণ করেন।

দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই বিশেষ আয়োজনে দর্শনার্থীরা বিনামূল্যে স্টিল পিয়ার অ্যামিউজমেন্ট পার্কের বিভিন্ন রাইড চড়ার সুযোগ পান। শিশু ও কিশোরদের উপস্থিতিতে পুরো এলাকা আনন্দময় হয়ে ওঠে। আটলান্টিক মহাসাগরের তীরঘেঁষা এই বিনোদনকেন্দ্রে পরিবারের সবাইকে নিয়ে সুন্দর কিছু মুহূর্ত কাটান স্থানীয় বাসিন্দারা।

উক্ত উদযাপনে আটলান্টিক কাউন্টির শেরিফ, সিটির কাউন্সিলর, কাউন্সিলর এট লারজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, এটি কেবল বিনোদনের আয়োজন ছিল না, বরং স্থানীয় প্রবাসী কমিউনিটি ও সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন