একই মূল্যে বিটিসিএলের ইন্টারনেট প্যাকেজে মিলবে কয়েক গুণ বাড়তি গতি
প্রযুক্তি ৭ আগস্ট ২০২৬ ৩০৩৫
গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা প্রদান নিশ্চিত করতে সব ধরনের ইন্টারনেট প্যাকেজের স্পিড বাড়াল বিটিসিএল। তবে গ্রাহকদের মাসিক খরচ অপরিবর্তিত থাকছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) তাদের চালু থাকা সবকটি ইন্টারনেট প্যাকেজের গতি বহুগুণে বৃদ্ধি করেছে। তবে এ সুবিধার জন্য গ্রাহকদের বাড়তি কোনো মাসিক ফি প্রদান করতে হবে না।
গ্রাহকসেবার মান বৃদ্ধি এবং সর্বাধুনিক ডিজিটাল সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি নতুন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন
