ফেসবুকে আসছে বিকাশ পেমেন্ট সুবিধা: উপকৃত হবেন কনটেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তারা

প্রযুক্তি ৮ আগস্ট ২০২৬ ৪৬৬৩

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থ লেনদেনের মাধ্যম হিসেবে বিকাশ যুক্ত হতে যাচ্ছে। নতুন এই পেমেন্ট সুবিধা চালুর ফলে সামাজিক মাধ্যমে সক্রিয় উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতারা বিশেষভাবে লাভবান হবেন।

ফেসবুকে আসছে বিকাশ পেমেন্ট সুবিধা: উপকৃত হবেন কনটেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তারা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে যুক্ত করা হচ্ছে বিকাশকে। আনুষ্ঠানিকভাবে সবার জন্য এখনই ফিচারটি চালু না করা হলেও দেশের ডিজিটাল ইকোসিস্টেমের বিচারে একে একটি বড় অগ্রগতি ধরা হচ্ছে।

নতুন এই সুবিধা চালুর ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন ফেসবুক ও ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র উদ্যোক্তা, এফ-কমার্স ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিং সংস্থা এবং নতুন স্টার্টআপগুলো।

বর্তমানে স্বল্পসংখ্যক অ্যাকাউন্টে ফিচারটি ট্রায়াল হিসেবে চালু রয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নতুন কোনো লেনদেন মাধ্যম চূড়ান্তভাবে যুক্ত করার পূর্বে মেটা সাধারণত সীমিত পর্যায়ে এর কার্যকারিতা পরীক্ষা করে। ওই পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তীতে ধাপে ধাপে তা সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন