বিগ বস ২০: মোটা অঙ্কের প্রস্তাবে মৌনী রায়ের অংশগ্রহণ ঘিরে জল্পনা

বিনোদন ২০ আগস্ট ২০২৬ ৪৭৩৭

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম আসরে অভিনেত্রী মৌনী রায়কে বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছেন আয়োজকেরা। তবে তিনি এতে শেষ পর্যন্ত যুক্ত হচ্ছেন কি না, তা নিয়ে জোর চর্চা চলছে।

বিগ বস ২০: মোটা অঙ্কের প্রস্তাবে মৌনী রায়ের অংশগ্রহণ ঘিরে জল্পনা

সালমান খানের সঞ্চালনায় শুরু হতে যাওয়া ‘বিগ বস ২০’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে রিয়েলিটি শোটির নতুন সিজন সম্প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। তবে আয়োজক সংস্থা আনুষ্ঠানিকভাবে এখনও অংশগ্রহণকারীদের তালিকা প্রকাশ করেনি। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য প্রতিযোগীদের নিয়ে নানান গুঞ্জন ছড়াতে শুরু করেছে, যার শীর্ষে রয়েছে জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়ের নাম।

জানা গেছে, মৌনীকে এই আয়োজনে প্রতিযোগী হিসেবে অন্তর্ভুক্ত করতে নির্মাতারা বিশেষ আগ্রহী এবং তাকে বড় অঙ্কের সম্মানীর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে এই বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা চলছে। তবে তিনি এই প্রস্তাবে চূড়ান্ত সম্মতি দিয়েছেন কি না, তা কেবল আনুষ্ঠানিক ঘোষণার পরই স্পষ্ট হবে।

মৌনী রায়ের আসার গুঞ্জনে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য দেখা যাচ্ছে। নেটিজেনদের এক অংশ মনে করেন, তিনি ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় ও ব্যস্ত এক তারকা; তবে তিনি অংশ নিলে অনুষ্ঠানটি বেশ জমজমাট হবে। আবার জেনিফার উইঙ্গেটের নামও আলোচনায় আসায় অনেকে অভিমত দিয়েছেন যে, এ দুজন প্রখ্যাত অভিনেত্রীর এই মঞ্চ থেকে নতুন করে কিছু পাওয়ার নেই।

শুধু মৌনী রায়ই নন, এবার আরও বেশ কয়েকজন আলোচিত ব্যক্তিত্বের নাম ঘুরেফিরে আসছে। তাদের মধ্যে মাহি ভিজ, গীতা বসরা, জান্নাত জুবের, সুনীল পাল, শৌভিক চক্রবর্তী এবং ললিত মোদির নামও রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, আসন্ন আসরেও সঞ্চালকের দায়িত্বে থাকছেন বলিউড তারকা সালমান খান।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন