অস্ট্রেলিয়া থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন রানি মুখার্জি

বিনোদন ১৫ আগস্ট ২০২৬ ৩১০৯

প্রায় ৩০ বছরের অভিনয়জীবনের স্বীকৃতিস্বরূপ অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট লাভ করেছেন রানি মুখার্জি। এই অর্জনে তিনি গভীর আবেগ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

অস্ট্রেলিয়া থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন রানি মুখার্জি

ভারতীয় রূপালী পর্দার পরিচিত মুখ রানি মুখার্জি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হয়েছেন। অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাঁকে এই বিশেষ খেতাব প্রদান করে। অভিনয়জগতে প্রায় তিন দশক পার করার পর এমন স্বীকৃতি লাভকে তিনি অত্যন্ত আবেগময় ও বিনম্রতার এক বিশেষ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।

সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে এই অভিনেত্রী জানান, অতীত জীবনের দিকে পেছনে ফিরে তাকানোর জন্য আজকের দিনটি তাঁর কাছে অনন্য। দীর্ঘদিনের ক্যারিয়ারে অর্জিত অভিজ্ঞতা, প্রতিটি রূপায়ণ ও কাহিনিই তাঁকে একজন পূর্ণাঙ্গ মানুষ এবং শিল্পী হিসেবে প্রস্তুত করেছে।

দীর্ঘ সময় ধরে পাশে থাকার জন্য ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে রানি উল্লেখ করেন, দর্শকদের আকুণ্ঠ সমর্থন ছাড়া তাঁর এই সাফল্যযাত্রা অসম্ভব ছিল। তিনি পূর্ণ সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে এই ডক্টরেট গ্রহণ করেছেন এবং এর মাধ্যমে গল্পের শক্তির ওপর তাঁর বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে বলে জানান।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন