আইনি বিপাকে সংগীতশিল্পী সেলেনা গোমেজ ও তার প্রতিষ্ঠান

বিনোদন ১৬ আগস্ট ২০২৬ ২৯২৪

মানসিক স্বাস্থ্যবিষয়ক উদ্যোগে ভুল তথ্য দিয়ে কোটি টাকার বেশি অর্থ বিনিয়োগ করানোর অভিযোগে হলিউড তারকা সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা করেছে দুটি সংস্থা।

আইনি বিপাকে সংগীতশিল্পী সেলেনা গোমেজ ও তার প্রতিষ্ঠান

মানসিক স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপ 'ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল'-কে কেন্দ্র করে বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন আমেরিকান সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ। তার সঙ্গে এই মামলায় অভিযুক্ত হয়েছেন তার মা ম্যান্ডি টিফি এবং সাবেক বাণিজ্যিক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসন। দুটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে ডেলাওয়্যারের আদালতে এ মামলাটি দায়ের করে।

মামলাকারী সংস্থা 'ওয়ান্ডারমাইন্ড এসআরএস ৪৪ এলএলসি' ও 'বিস্পোক ওয়ান্ডারমাইন্ড এলএলসি'-র দাবি, ২০২২ সালে তারা প্রতিষ্ঠানটিতে প্রায় ১২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছিলেন। তবে অর্থ লগ্নির আগে তাদের কাছে আসল তথ্য গোপন রেখে বিভ্রান্তিকর চিত্র তুলে ধরা হয়। বিশেষ করে স্টার্টআপটির বড় অঙ্কের আর্থিক ক্ষতির বিষয়টি আড়াল করা হয়েছিল বলে অভিযোগ উঠে এসেছে।

নথিপত্রে উল্লেখ করা হয়, ব্যবসায়িক অগ্রগতি নিয়ে সেলেনা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরবর্তীতে তা বাস্তবায়ন করেননি। এমনকি একটি নিজস্ব মোবাইল অ্যাপ নির্মাণসহ যেসব বাণিজ্যিক উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছিল, সেগুলোর একটিও সাফল্য পায়নি বলে বাদী পক্ষ দাবি জানিয়েছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন