ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক ৭ আগস্ট ২০২৬ ২৮১৩

মার্কিন-ইসরায়েলি হামলায় দায়িত্ব নেওয়ার পর থেকে প্রকাশ্যে না আসায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

গত ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ইরানের শীর্ষ পদে আসীন হন মোজতবা খামেনি। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি প্রকাশ্যে না আসায় তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

সম্প্রতি রাষ্ট্রীয় টিভিতে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির সঙ্গে যোগাযোগের বিষয়ে কথা বললেও বিস্তারিত কিছু প্রকাশ করেননি। খামেনির সঙ্গে এই যোগাযোগ বলতে তিনি ঠিক কী নির্দেশ করেছেন, তাও পরিষ্কার ছিল না।

চলতি বছরের শুরুর দিকে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান যে নতুন সর্বোচ্চ নেতা মারাত্মক আহত হলেও মানসিকভাবে সুস্থ আছেন। খবরে উল্লেখ করা হয়, তাঁর মুখ ও ঠোঁট ভীষণ পুড়ে যাওয়ায় কথা বলা কষ্টকর হয়ে পড়েছিল, তবে হাতে অস্ত্রোপচারের পর তিনি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন। এছাড়া তাঁর মুখে প্লাস্টিক সার্জারির প্রয়োজন পড়ে এবং তিনি কৃত্রিম পায়ের জন্য অপেক্ষায় ছিলেন।

পরবর্তীকালে মে মাসে এ বিষয়ে বিপরীতমুখী তথ্য পাওয়া যায়। যৌথ হামলায় তিনি গুরুতর পঙ্গুত্বের শিকার হয়েছেন বলে প্রথমে জানা গেলেও পরে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, তাঁর কানের পেছনে শুধু সামান্য আঁচড় লেগেছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন