চাকরির ফাঁদে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ২০ বাংলাদেশির মৃত্যু
বাংলাদেশ ১৬ অক্টোবর ২০২৬ ৪৬২৬
উন্নত জীবিকার প্রলোভনে রাশিয়ায় নিয়ে যাওয়া বাংলাদেশিদের স্বল্পমেয়াদী প্রশিক্ষণ দিয়েই যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। সেখানে ড্রোন হামলায় ইতোমধ্যেই অন্তত ২০ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে এসআরবি।

উচ্চ বেতনের চাকরির লোভ দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া বাংলাদেশিদের যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের অবস্থান চিহ্নিতকরণের কাজে ব্যবহার করা হচ্ছে। সেখানে গিয়ে তারা মারাত্মক ঝুঁকিতে পড়ছেন।
সংবাদ সম্মেলনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানায়, মাত্র ২১ দিনের প্রশিক্ষণ দিয়ে ৩০ জন বাংলাদেশিকে রুশ রণক্ষেত্রে পাঠানো হয়। সেখানে প্রথম দিনেই ড্রোন হামলায় ১৭ জন নিহত হন। প্রতারণার মাধ্যমে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া এ সব বাংলাদেশির মধ্যে এ পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন
