জুলাই গণঅভ্যুত্থান সবার, একক কৃতিত্বের দাবি করা অনুচিত: ইশরাক হোসেন

রাজনীতি ৮ আগস্ট ২০২৬ ৩০৩৫

জুলাই গণঅভ্যুত্থানকে সার্বজনীন আন্দোলন হিসেবে অভিহিত করে এর একক কৃতিত্ব দাবি না করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার যাত্রাবাড়ীতে এক স্মরণসভায় তিনি শহীদের মর্যাদা রক্ষার তাগিদ দেন।

জুলাই গণঅভ্যুত্থান সবার, একক কৃতিত্বের দাবি করা অনুচিত: ইশরাক হোসেন

জুলাই গণঅভ্যুত্থানকে সর্বজনীন আন্দোলন উল্লেখ করে এর একক সাফল্য দাবি না করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানান, এই গণআন্দোলনে নানা রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন স্তরের সাধারণ মানুষের অংশ ছিল। তাই কোনো নির্দিষ্ট দল কিংবা ব্যক্তির পক্ষে এর কৃতিত্ব দাবি করার অবকাশ নেই।

শনিবার (৮ আগস্ট) রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা সংলগ্ন এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন আরও বলেন, ঐতিহাসিক এই আন্দোলনকে ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। জুলাই সংগ্রামের সার্বজনীনতা ধরে রেখে সর্বস্তরের শহীদের আত্মত্যাগের মূল্যায়ন এবং দেশের মর্যাদা বজায় রাখার তাগিদ দেন তিনি।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা (ঢাকা-৫), ঢাকা মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নবী উল্যাহ নবী এবং ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সাধারণ সম্পাদক মীর হাসান কামাল তাপস। এ ছাড়াও স্মরণসভায় আহত ও শহীদদের পরিবারের সদস্যরাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন