টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: গঠনে তদন্ত কমিটি, আহত ৩

বাংলাদেশ ১৫ অক্টোবর ২০২৬ ২৯৬১

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করছে ফায়ার সার্ভিস। অগ্নিনির্বাপণের সময় ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হয়েছেন।

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: গঠনে তদন্ত কমিটি, আহত ৩

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানতে বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নির্ধারিত সময়সীমার মধ্যে আগুনের প্রকৃত কারণ ও ক্ষতির সুনির্দিষ্ট হিসেব সম্বলিত প্রতিবেদন পেশ করবে এই কমিটি।

ঘটনাস্থল ইতোমধ্যেই পরিদর্শনের কাজ শেষ করেছেন সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের রাসায়নিক বিশেষজ্ঞরা।

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ জন কর্মকর্তা সহ মোট ৩ সদস্য আহত হন। তারা হলেন—ওয়্যারহাউস ইন্সপেক্টর নূর উদ্দিন, ওয়্যারহাউস ইন্সপেক্টর জহিরুল ইসলাম ও ফায়ার ফাইটার কালাম। আহত নূর উদ্দিন ও জহিরুল ইসলামকে বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপর আহত ফায়ার ফাইটার কালামকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে গাজীপুর, টঙ্গী এবং ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন