ড. নূরুন্নাহার চৌধুরী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব
বাংলাদেশ ১৫ অক্টোবর ২০২৬ ৪৭০০
পরিকল্পনা কমিশনের সদস্য ড. নূরুন্নাহার চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে বর্তমান সচিব ফাহমিদা আখতার অবসরে যাচ্ছেন।
সরকার পরিকল্পনা কমিশনের সদস্য ড. নূরুন্নাহার চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছে। সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে নতুন দপ্তরে স্থলাভিষিক্ত করে গত ১৪ অক্টোবর (বুধবার) নির্দেশিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্যদিকে, পর্যটন ও বিমান মন্ত্রণালয়ে দায়িত্বরত বর্তমান সচিব ফাহমিদা আখতার বৃহস্পতিবার থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গমন করবেন।
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন
