দিল্লিতে সিজেপির পতাকা উত্তোলন কর্মসূচি আজ, আটকের আশঙ্কায় অভিজিৎ দীপকে

বাংলাদেশ ১৬ অক্টোবর ২০২৬ ২৮৫০

দিল্লির সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেছেন সিজেপির প্রধান অভিজিৎ দীপকে। কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লি পুলিশ তাকে আটক করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

দিল্লিতে সিজেপির পতাকা উত্তোলন কর্মসূচি আজ, আটকের আশঙ্কায় অভিজিৎ দীপকে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা ওড়ানোর এক কর্মসূচির আয়োজন করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই তেরঙ্গা অভিযানকে কেন্দ্র করে প্রশাসনিক পদক্ষেপের কথা জানিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে দীপকে অভিযোগ করেন, তেরঙ্গা মিছিল শুরু হওয়ার আগেই দিল্লি পুলিশ তাকে হেফাজতে নিতে পারে। তিনি দাবি করেন, গত কয়েক দিন ধরে নম্বরফলকহীন কয়েকটি যানবাহন তার পিছু নিচ্ছে এবং গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর কর্মীরা তার বাসস্থানের ওপর নজরদারি রাখছেন।

জাতীয় পতাকা উত্তোলনের জন্য তিনি কারাগারে যেতেও প্রস্তুত আছেন বলে জানান সিজেপি নেতা। নাগরিক হিসেবে শান্তিপূর্ণভাবে দেশের পতাকা ওড়ানো কোনো অপরাধ হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, এ জন্য শাস্তির মুখোমুখি হতে হলেও তারা পিছপা হবেন না। দলীয় কর্মী ও সাধারণ জনগণকে এই তেরঙ্গা কর্মসূচিতে বিপুল সংখ্যায় অংশ নেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন