বিচ্ছেদের মামলা প্রত্যাহার করতেই আদালতে গিয়েছিলেন গোবিন্দপত্নী সুনীতা

বিনোদন ২০ আগস্ট ২০২৬ ৪৭০০

মুম্বাইয়ের পারিবারিক আদালতে গোবিন্দপত্নী সুনীতা আহুজার উপস্থিতির ভিডিও কেন্দ্র করে বিচ্ছেদের গুঞ্জন উঠলেও অভিনেতার সহকারী জানান, পুরোনো মামলা উঠিয়ে নিতেই সেখানে গিয়েছিলেন তিনি।

বিচ্ছেদের মামলা প্রত্যাহার করতেই আদালতে গিয়েছিলেন গোবিন্দপত্নী সুনীতা

বলিউড অভিনেতা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজাকে সম্প্রতি মুম্বাইয়ের একটি পারিবারিক আদালতে দেখা যায়। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁদের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটছে কি না, তা নিয়ে অনুরাগী ও নেটিজেনদের মধ্যে জোর চর্চা শুরু হয়। কিছুদিন ধরে এ দম্পতির মধ্যে মনোমালিন্য চলায় বিচ্ছেদের জল্পনা আরও জোরালো রূপ নেয়।

তবে এই বিষয়ে প্রকৃত সত্য প্রকাশ্যে এনেছেন গোবিন্দের ব্যক্তিগত সহকারী শশী সিনহা। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন যে, বিবাহবিচ্ছেদ চাওয়ার জন্য নয়, বরং দায়ের করা মামলা তুলে নিতেই সুনীতা আদালতে হাজির হয়েছিলেন।

ঘরের বিবাদ বাইরে আসা এবং আদালত পর্যন্ত গড়ানো নিয়ে হতাশা প্রকাশ করেন শশী। তিনি মনে করেন, স্বামী-স্ত্রীর মধ্যকার যেকোনো মতবিরোধ নিজেদের আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। পারিবারিক বিষয় এভাবে প্রকাশ্যে আসার কোনো যুক্তি ছিল না উল্লেখ করে তিনি বলেন, বিবাদ থাকলেও তা দূর করে সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত। পরবর্তীতে তুলে নেওয়ার জন্য আদালতে যাওয়াটা অপ্রয়োজনীয় প্রচারের অংশ বলেও মন্তব্য করেন তিনি।

এই পুরো ঘটনায় অভিনেতা গোবিন্দের অবস্থান জানতে চাইলে তাঁর সহকারী জানান, বিষয়টি সদ্য ঘটায় অভিনেতা এখনো কোনো মন্তব্য করেননি। সবাই যেন বিচক্ষণতার পরিচয় দিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেন, সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন