মগবাজারে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজে আইনি বাধা নেই

বাংলাদেশ ১৫ অক্টোবর ২০২৬ ২৮৮৭

রাজধানীর মগবাজারের পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেনের রেলপথ নির্মাণকাজে আর আইনি বাধা রইল না। চেম্বার আদালতের আদেশে সাত বছর বন্ধ থাকা এই কাজ পুনরায় শুরুর পথ সুগম হলো।

মগবাজারে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজে আইনি বাধা নেই

রাজধানীর মগবাজার পেয়ারাবাগ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এর নিচের চার লেনের রেললাইন নির্মাণে বিদ্যমান আইনি জটিলতার নিরসন হয়েছে। ১৪ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এক আদেশে এসব উন্নয়নকাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, সর্বোচ্চ আদালতের সুস্পষ্ট বার্তার পর ওই অংশের উড়ালসড়ক ও রেলপথ নির্মাণের কাজ এগিয়ে নিতে আর কোনো বাধ্যবাধকতা নেই। এই আদেশের মাধ্যমে দীর্ঘ সাত বছর স্থগিত থাকার পর প্রকল্প দুটির নির্মাণকাজ আবার শুরুর পথ সুগম হলো।

আইনি প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলের পাশাপাশি শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী। অন্যদিকে বিপরীত পক্ষের হয়ে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী নুরুল আমিন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন