৪৫টি ভাষায় আন্তর্জাতিক খবর পৌঁছে দিচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস

আন্তর্জাতিক ১৪ আগস্ট ২০২৬ ২৮৫০

বিশ্বজুড়ে ৪৫টি ভাষায় নিরপেক্ষ সংবাদ পরিবেশন করছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। আন্তর্জাতিক পাঠকদের সুবিধার্থে তারা সম্প্রতি একটি নতুন সংবাদভিত্তিক অ্যাপ্লিকেশন চালু করেছে।

৪৫টি ভাষায় আন্তর্জাতিক খবর পৌঁছে দিচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস

আন্তর্জাতিক অঙ্গনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দীর্ঘদিন ধরে কাজ করছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। বিশ্বজুড়ে ৬৪টি দেশের সাংবাদিকদের মাধ্যমে ৪৫টি ভাষায় সপ্তাহে প্রায় ৩১ কোটি ৩০ লাখ মানুষের কাছে সংবাদ পৌঁছে দেয় এই মাধ্যমটি। এছাড়া পুরো নেটওয়ার্কের সাপ্তাহিক দর্শক ও শ্রোতা সংখ্যা প্রায় ৪১ কোটি ৮০ লাখ।

আন্তর্জাতিক সংবাদপ্রেমীদের সুবিধার্থে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে দেশি-বিদেশি সংবাদ, জরুরি সতর্কতা, বিশেষজ্ঞ বিশ্লেষণ, ভিডিও ও তথ্যচিত্র একই জায়গায় পাওয়া যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে হিন্দি, আরবি, রুশ এবং স্প্যানিশ ভাষায় অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে। তবে এই সুবিধা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বাইরের আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।

প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টা ইংরেজি রেডিও সম্প্রচারের পাশাপাশি ফারসি, হাউসা, ফরাসি ও আরবি ভাষাতেও সরাসরি খবর ও বিশ্লেষণ তুলে ধরছে। এর পাশাপাশি নারীদের অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে তৈরি 'গ্লোবাল উইমেন' এবং বিশ্বজুড়ে অপরাধ, দুর্নীতি ও অন্যায় উন্মোচনে কাজ করা 'গ্লোবাল আই' শীর্ষক অনুসন্ধানী অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন