অস্ট্রেলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাংলাদেশি শিক্ষার্থী

কমিউনিটি নিউজ ১০ অক্টোবর ২০২৬ ২৯৬১

অস্ট্রেলিয়ার পার্থে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামে এক বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন।

অস্ট্রেলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাংলাদেশি শিক্ষার্থী

অস্ট্রেলিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামের এক বাংলাদেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। তিনি দেশটির এডিথ কওয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। গত ৮ অক্টোবর, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল পৌনে আটটার দিকে পার্থের ইন্ডিয়ান ওশেন ড্রাইভ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশন তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

উক্ত শিক্ষার্থী অকালে মৃত্যুবরণ করায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন। সেই সঙ্গে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছে সংস্থাটি।

এক প্রতিবেদন সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় দ্রুতবেগে চলা একটি ধূসর রঙের বিএমডব্লিউ সেডান গাড়ির সামনের সিটে ছিলেন ঐশি। যানটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ভাগ্যক্রমে গাড়িতে থাকা অপর তিন যাত্রী প্রাণ রক্ষা পেয়েছেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন