ইসলামাবাদে হাসপাতালে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু

বাংলাদেশ ২৬ আগস্ট ২০২৬ ৪৫৮৯

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। নার্সারিতে থাকা ১৬টি শিশুর মধ্যে মাত্র একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

ইসলামাবাদে হাসপাতালে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু

ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের মাতৃ ও শিশু স্বাস্থ্য ওয়ার্ডে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) সকালে সেখানকার নার্সারিতে এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর ফেটে আগুন ধরে গেলে অন্তত ১৫টি নবজাতক প্রাণ হারায়।

অগ্নিকাণ্ডের সময় উক্ত কক্ষে মোট ১৬টি শিশু চিকিৎসাধীন ছিল, যার মধ্যে মাত্র একটি শিশুকে জীবন্ত উদ্ধার করা গেছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, মর্মান্তিক এই আগুনে পুড়ে ১৪টি শিশুই ছাই হয়ে যায়। উদ্ধারকর্মীরা তিন তলার জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরবর্তীতে ঘরটি শীতল করার কাজ চালান।

ভয়াবহ এই প্রাণহানির সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গত, পূর্বে আদালতের নির্দেশে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক পরীক্ষা এই হাসপাতালেই সম্পন্ন করা হয়েছিল।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন