এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে কুয়েতে পৌঁছাল ফর্টিজ এফসি

কমিউনিটি নিউজ ১৪ অক্টোবর ২০২৬ ৪৫৮৯

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলতে কুয়েতে পৌঁছেছে বাংলাদেশের ক্লাব ফর্টিজ এফসি। আগামী ১৭ অক্টোবর স্বাগতিক আল কাদসিয়ার বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে কুয়েতে পৌঁছাল ফর্টিজ এফসি

প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে প্রতিদ্বন্দ্বিতা করতে কুয়েতে পৌঁছাল বাংলাদেশের ফুটবল দল ফর্টিজ এফসি। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে গন্তব্যে পৌঁছায় তারা।

হাওয়াল্লির মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে আগামী ১৭ অক্টোবর রাতে স্বাগতিক দল আল কাদসিয়ার মুখোমুখি হয়ে যাত্রা শুরু করবে ফর্টিজ। গ্রুপ পর্যায়ে বাংলাদেশের এই ক্লাবের অপর দুই প্রতিদ্বন্দ্বী হলো ভারতের এফসি গোয়া এবং তাজিকিস্তানের এফসি রেগার তাদাজ।

এশিয়ান ফুটবলের মেগা আসরে ফর্টিজের এই অংশগ্রহণ নিয়ে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মাঝে জোর উন্মাদনা সৃষ্টি হয়েছে। স্টেডিয়ামে উপস্থিত হয়ে দেশের প্রতিনিধি ক্লাবকে সমর্থন জানানোর প্রস্তুতি নিচ্ছেন তারা। গ্রুপ পর্বের খেলা শেষ করে আগামী ২৪ অক্টোবর বাংলাদেশ বিমানের ফিরতি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে দলটির।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন