ফ্লোরিডায় উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো খুলনা বিভাগের প্রথম বার্ষিক পিকনিক

কমিউনিটি নিউজ ১৪ অক্টোবর ২০২৬ ২৮৫০

আমেরিকার ফ্লোরিডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে খুলনা ডিভিশন অফ ফ্লোরিডার উদ্যোগে আয়োজিত হলো প্রথম বার্ষিক পিকনিক ও আনন্দঘন মিলনমেলা।

ফ্লোরিডায় উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো খুলনা বিভাগের প্রথম বার্ষিক পিকনিক

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় বার্ষিক পিকনিক ও পরিচিতি সভা। স্থানীয় সময় গত রোববার (১১ অক্টোবর) ডিয়ারফিল্ড বিচের কোয়াইট ওয়াটার্স পার্কে 'খুলনা ডিভিশন অফ ফ্লোরিডা' নামক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এ আনন্দ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক মো. আখতারুজ্জামান পলাশ প্রবাসে নিজ অঞ্চলের মানুষকে নিয়ে এত বড় মিলনমেলা করতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। সংগঠনের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম (আরিফ) আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হওয়া সকলকে অনুষ্ঠানটি প্রাণবন্ত করার জন্য ধন্যবাদ জানান।

দিনব্যাপী অনুষ্ঠানমালায় দুপুরের প্রীতিভোজের পাশাপাশি ছিল পারস্পরিক কুশল বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ গল্পগুজব। ক্রীড়া প্রতিযোগিতার অংশে নারীদের বালিশ বদল এবং শিশুদের বিস্কুট দৌড় অনুষ্ঠিত হয়। এছাড়া স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনায় ছিল সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজক ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন