বিশ্বজুড়ে সব ধরনের মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিতের ঘোষণা

বাংলাদেশ ২৭ আগস্ট ২০২৬ ২৯৯৮

বিশ্বজুড়ে সব ধরনের আমেরিকান ভিসা সাক্ষাৎকারের নির্ধারিত সময় স্থগিত করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণের সুবিধার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে সব ধরনের মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিতের ঘোষণা

যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী ভিসা আবেদনকারীদের নির্ধারিত সাক্ষাৎকার এবং নতুন সময়সূচি প্রদান প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করেছে। সরকারের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কনস্যুলেট কর্মীদের জন্য একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনার উদ্দেশ্যে ভিসা সেবা কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশ করে যেসব আবেদনকারী সরকারি আর্থিক সুবিধার ওপর নির্ভর করতে পারেন, তাদের সঠিকভাবে শনাক্ত করার জন্য কর্মকর্তাদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণের আয়োজন।

ইতোমধ্যে যাদের সাক্ষাৎকার নির্ধারিত ছিল, তাদের ইমেইলে তা স্থগিতের খবর নিশ্চিত করে পরবর্তীতে নতুন তারিখ দেওয়ার কথা বলা হয়েছে। এই কড়াকড়ি এবং কাজের ভিসায় বাড়তি ফি যুক্ত হওয়ায় আইনানুগভাবে অভিবাসনের পথ আরও জটিল হয়ে পড়েছে। তবে বেশ কিছু মানবাধিকার সংস্থা মার্কিন প্রশাসনের এই নীতির সমালোচনা করেছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন