মামলা চলাকালেই টিএলসি লাইসেন্স ফেরত পেলেন একাধিক চালক
ফৌজদারি মামলা চলাকালেই নিউইয়র্কে একাধিক চালকের স্থগিত থাকা টিএলসি লাইসেন্স বহাল হয়েছে। আইনজীবী ফারহান আরিয়ানের আইনি প্রচেষ্টায় নিউইয়র্ক সিটি ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশন এ সিদ্ধান্ত নেয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফৌজদারি মামলা বিচারাধীন থাকা অবস্থায় স্থগিত হওয়া টিএলসি লাইসেন্স আবার ফিরে পেয়েছেন একাধিক পেশাদার চালক। জ্যাকসন হাইটসের আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান 'ল ফার্ম অব ফারহান আরিয়ান পি.সি.' চালকদের পক্ষে যুক্তি উপস্থাপন করার পর নিউইয়র্ক সিটি ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশন (টিএলসি) এই স্থগিতাদেশ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি জানায়, ড্রাইভারদের বিরুদ্ধে মূলত পারিবারিক সহিংসতার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন ছিল এবং গ্রেপ্তারের পরই তাঁদের লাইসেন্স বাতিল বা স্থগিত করা হয়। অ্যাটর্নি ফারহান আরিয়ান প্রতিটি চালকের ব্যক্তিগত প্রেক্ষাপট ও স্থগিতাদেশ প্রত্যাহারের প্রয়োজনীয়তা পর্যালোচনা করে কমিশনের কাছে আবেদন জানান। ফলে আদালত থেকে চূড়ান্ত রায় আসার আগেই তাঁরা আবার গাড়ি চালানোর অনুমতি পেলেন। তবে গোপনীয়তা বজায় রাখতে লাইসেন্সপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়নি।
লাইসেন্স স্থগিত থাকার কারণে চালকদের উপার্জন বন্ধ হয়ে পারিবারিক খরচ, বাসাভাড়া ও গাড়ির কিস্তি মেটানো কঠিন হয়ে পড়ে। সাধারণত অনেকেই মনে করেন ফৌজদারি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লাইসেন্স পুনরুদ্ধার সম্ভব নয়। তবে এই ঘটনা প্রমাণ করে যে আদালতের বিচার শেষ হওয়ার আগেই আইনি প্রক্রিয়ায় ড্রাইভিং পারমিট ফেরত পাওয়া সম্ভব, যা প্রবাসী ট্যাক্সিচালকদের জন্য স্বস্তিদায়ক।
তবে টিএলসির এই প্রশাসনিক সিদ্ধান্ত কোনোভাবেই আদালত থেকে রেহাই পাওয়ার সমতুল্য নয়; ফৌজদারি অভিযোগের বিচার পৃথকভাবে চলমান থাকবে। লাইসেন্স স্থগিতের নোটিশ পেলে দ্রুত আইনি পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সহায়তার জন্য জ্যাকসন হাইটসের ৭২-৩৫ ব্রডওয়ের ২১৩ নম্বর স্যুট অথবা +১ (৮৪৪) ৩৪৩-২৫২৯ (এক্সটেনশন ১০১) নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
