যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৫ কোটি ৪৫ লাখ ভোটারের আগাম ভোটদান
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে পাঁচ কোটি ৪৫ লাখের বেশি মানুষ আগাম ভোটাধিকার প্রয়োগ করেছেন। সংগৃহীত উপাত্তে দেখা গেছে, আগাম ভোট দেওয়া নাগরিকদের বড় অংশই প্রবীণ।

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রায় ৫ কোটি ৪৫ লাখ নাগরিক আগাম ভোটাধিকার প্রয়োগ করেছেন। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাবের সংগৃহীত উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, আগাম ভোটদানকারীদের মধ্যে প্রায় ৩ কোটি মানুষ সশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত কেন্দ্রে গিয়ে ব্যালট জমা দিয়েছেন। অন্যদিকে, ডাকযোগের মাধ্যমে ভোট দিয়েছেন ২ কোটি ৪০ লাখ নাগরিক।
তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রবীণ ও মধ্যবয়সীদের মধ্যে আগাম ভোট দেওয়ার প্রবণতা বেশি। মোট আগাম ভোটের ৩৭ দশমিক ৬ শতাংশ এসেছে ৪১ থেকে ৬৫ বছর বয়সীদের কাছ থেকে। অন্যদিকে, ৬৫ বছর বা তার বেশি বয়সী জ্যেষ্ঠ নাগরিকরা দিয়েছেন মোট ভোটের ৪৩ দশমিক ১ শতাংশ। সার্বিক এই আগাম ভোটদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গবেষণাগারটি।
