লন্ডনে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ ভিলেজকাপ ফুটবলে নগর গ্রাম দল চ্যাম্পিয়ন

কমিউনিটি নিউজ ১৩ অক্টোবর ২০২৬ ৩০৩৫

যুক্তরাজ্যের লন্ডনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা দক্ষিণ ভিলেজকাপ ফুটবল টুর্নামেন্ট। রোমাঞ্চকর ফাইনালে শিলঘাট ফুটবল টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নগর গ্রাম ফুটবল দল।

লন্ডনে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ ভিলেজকাপ ফুটবলে নগর গ্রাম দল চ্যাম্পিয়ন

লন্ডনের স্টেপনি গ্রিন ফুটবল গ্রাউন্ডে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-র উদ্যোগে চতুর্থবারের মতো ঢাকা দক্ষিণ ভিলেজকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত রোববারের (১১ অক্টোবর) এ আয়োজনে বিপুলসংখ্যক দর্শক, সমর্থক ও প্রবাসী ঢাকা দক্ষিণবাসীর প্রাণবন্ত উপস্থিতি দেখা যায়।

এবারের টুর্নামেন্টে কানিশাইল, নগর, দত্তরাইল, বারকোট, শিলঘাট ও ঢাউস নামের মোট ছয়টি ফুটবল দল অংশ নেয়। গ্রুপ পর্বের অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ খেলা শেষে চারটি দল সেমিফাইনালে উন্নীত হয় এবং সেখান থেকে সেরা দুই দল ফাইনালে মুখোমুখি হয়।

চূড়ান্ত খেলায় শিলঘাট ফুটবল টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নগর গ্রাম ফুটবল টিম। এতে শিলঘাট টিম রানার্সআপ হয়। প্রতিযোগিতায় অসামান্য পারফরম্যান্সের জন্য নগর গ্রাম টিমের আলী হোসেন সেরা খেলোয়াড়ের ট্রফি লাভ করেন।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সহ-সভাপতি দেলওয়ার আহমদ শাহানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাছির। এতে সংস্থার স্পোর্টস সেক্রেটারি নুরুল ইসলাম, সভাপতি আব্দুল লতিফ নিজাম, সংগঠনের উপদেষ্টা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা বক্তব্য ও শুভেচ্ছা বিনিময় করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলের ম্যানেজার ও খেলোয়াড়দের পদক দেওয়া হয়। পাশাপাশি বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। আয়োজকদের পক্ষ থেকে পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করা হয়।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন