সাউথ ফ্লোরিডায় ঢাকা ক্লাবের উইন্টার ফেস্টের কমিটি ঘোষণা ও মতবিনিময়

কমিউনিটি নিউজ ১৫ অক্টোবর ২০২৬ ২৮৮৭

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় ঢাকা ক্লাবের ১৫তম ‘উইন্টার ফেস্ট’ উপলক্ষে গঠিত ৭১ সদস্যের পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর ওয়েস্ট পাম বিচের ফেয়ার গ্রাউন্ডে এ উৎসব অনুষ্ঠিত হবে।

সাউথ ফ্লোরিডায় ঢাকা ক্লাবের উইন্টার ফেস্টের কমিটি ঘোষণা ও মতবিনিময়

আগামী ২৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ক্লাবের ১৫তম ‘উইন্টার ফেস্ট’। এই আয়োজনকে সামনে রেখে বয়ন্টন বিচের সেবর রেস্টুরেন্টে একটি কমিউনিটি গেট-টুগেদার ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতি মীম খান আগত অতিথিদের স্বাগত জানান এবং উৎসবের প্রস্তুতির সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি জানান, এবারই প্রথম ওয়েস্ট পাম বিচের ফেয়ার গ্রাউন্ডের সুবিশাল মিলনায়তনে এই বৃহৎ উৎসব আয়োজিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানে নাজমুন নাহার ইউনা, মীম খান ও নওশাদ পবন আসন্ন উইন্টার ফেস্টের জন্য ৭১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ উন্মোচন করেন। কমিটিতে আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন মুজিব উদ্দিন এবং সদস্য সচিব হিসেবে মোহাম্মদ আকরাম। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মীর কে আলম ও কুতুব উদ্দিন, প্রধান উপদেষ্টা পদে মনজুর চৌধুরী ও রানা খান, অনুষ্ঠান পরিচালক হিসেবে নাঈম খান দাদন এবং প্রচার মাধ্যম বিষয়ক প্রধান হিসেবে সাংবাদিক জুয়েল সাদতকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আয়োজনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা, একতারা, কারিগর, নারী এবং ফ্লোরিডা বাংলা টিভিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শীর্ষপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সব সংগঠনের সমন্বয়ে মেগা কমিটি গঠন করায় আয়োজকদের সাধুবাদ জানান অতিথিরা। সভায় আমিনুল ইসলাম বাবু, চেমন উদ্দিন, দাদন খান, ইরিনা খান, দাউদ খান, ইমন, এস আই জুয়েল, মুক্তিযোদ্ধা নান্নু আহমদ ও এ বি এম মোস্তফাসহ আরও অনেকে বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ঢাকা ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ারুল খান দিপু বিগত ১৪টি উৎসবের চিত্র স্লাইড শোতে তুলে ধরে প্রবাসে দেশীয় কৃষ্টি ও ঐতিহ্যের বিস্তারে তাদের নানা কর্মকাণ্ড ব্যাখ্যা করেন। আহ্বায়ক মুজিব উদ্দিন ও সদস্য সচিব মোহাম্মদ আকরাম প্রবাসীদের একসঙ্গে নিয়ে একটি ঐতিহ্যবাহী ও সফল অনুষ্ঠান উপহার দেওয়ার আশা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, এবারের মেলায় অর্ধশতাধিক শিল্পী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন, যাদের মধ্যে রয়েছেন মিলা, বিদ্যা সিনহা মিম, বিশ্বরূপ ব্যানার্জি, লুইপা, ডিজে রাহাত ও ইমন। বিশেষ অতিথি হিসেবে চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া ফেয়ার গ্রাউন্ড প্রাঙ্গণে দেশীয় পণ্য ও মুখরোচক খাবারের শতাধিক স্টল স্থাপন করা হবে বলে জানানো হয়।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন